৪৯৮টি বিলাসবহুল জাপানি গাড়ি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ ‘এমভি লোটাস লিডার’। গতকাল বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। দুপুরের পর থেকে আমদানীকৃত এসব গাড়ির খালাসকাজ শুরু হয়েছে। এর আগে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে জাপানি ব্র্যান্ডের এসব গাড়ি নিয়ে ছেড়ে আসে জাহাজটি। জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট এনওয়াইকের কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, মোংলা বন্দরে আমদানীকৃত ৪৯৮টি গাড়ির খালাস দুপুর থেকে শুরু হয়েছে। এসব গাড়ি খালাস হওয়ার পর ২৭ সেপ্টেম্বর জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করার কথা রয়েছে।
বিলাসবহুল ৪৯৮টি গাড়ি নিয়ে মোংলা বন্দরে বিদেশী জাহাজ
৪৯৮টি বিলাসবহুল জাপানি গাড়ি নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে বিদেশী জাহাজ ‘এমভি লোটাস লিডার’।









