সামরিক নীতিমালা পর্যালোচনা সাপেক্ষে অস্ট্রেলিয়ায় আরো এ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ করতে চায় লকহিড মার্টিন করপোরেশন। প্রতিষ্ঠানটির অ্যারোনটিকস বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট গ্রেগ উলমার জানান, অস্ট্রেলিয়া যে ৭২টি যুদ্ধবিমান সরবরাহের কথা জানিয়েছে এর বাইরে আরো এফ-৩৫এস সরবরাহের বিষয়ে আমরা আশাবাদী। লকহিড বোয়িং কোয়ের ঘোস্ট ব্যাট ফাইটার-জাতীয় ড্রোনের সঙ্গে এফ-৩৫ ব্যবহারের বিষয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে লকহিড কথা বলছে বলেও জানান উলমার। রয়টার্স