বিশ্ব হার্ট দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে একটি পেশেন্ট ফোরাম ও সংবাদ সম্মেলন আয়োজন করে এভারকেয়ার হসপিটাল ঢাকা। আলোচনায় অংশগ্রহণ করেন এভারকেয়ার হসপিটাল ঢাকার ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও কোঅর্ডিনেটর ডা. এ কিউ এম রেজা, ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. শাহবুদ্দিন তালুকদার, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. শামস মুনওয়ার প্রমুখ। আরো উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের মেডিকেল সার্ভিস বিভাগের পরিচালক ডা. আরিফ মাহমুদ এবং এভারকেয়ার হসপিটালস, বাংলাদেশের সিএমও ভিনয় কাউলসহ আরো অনেকে।