বগুড়া পৌরসভার আওতাধীন স্থানীয় লাইট ইঞ্জিনিয়ারিং উদ্যোক্তা ও ছোট কারখানাগুলোর সমন্বয়ে দেশে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রথম অনলাইন ডিরেক্টরি চালু করা হয়েছে। বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা গতকাল স্থানীয় একটি হোটেলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিকদের উপস্থিতিতে ওই ডিরেক্টরি উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের টিম লিডার মার্কাস এহম্যান, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি এনামুল হক দুলার, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক। সুইজারল্যান্ড সরকারের পক্ষে সুইসকন্টাক্ট নামে একটি সংস্থা এবং বাংলাদেশ সরকারের পক্ষে স্থানীয় সরকার বিভাগ (এলজিডি) যৌথভাবে প্রকল্পটিতে অর্থায়ন করছে।