সিটি ব্যাংক সম্প্রতি ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন থেকে ‘আইটিএফসি ট্রেড ফাইন্যান্স ডিল অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে। ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকের একটি সহযোগী প্রতিষ্ঠান। বাংলাদেশে সিটি ব্যাংকই আইটিএফসির পার্টনার ব্যাংকগুলোর মধ্যে প্রথম এ পুরস্কার অর্জন করেছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন আইটিএফসির সিওও নাজিব নুরডালির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। আইটিএফসির এশিয়া ও মধ্যপ্রাচ্যের ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহম্মদ ইফতেখার আলম, সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।