আগামী মাসে খুলতে যাচ্ছে ম্যাকডোনাল্ড’সের রুশ রেস্তোরাঁগুলো। নতুন নামে আগামী ১২ জুন রেস্তোরাঁগুলো জনসাধারণের জন্য চালু করা হবে। এর আগে গত সপ্তাহে স্থানীয় একজন ক্রেতার কাছে দেশটিতে থাকা ৮৫০টি রেস্তোরাঁ বিক্রি করে দেয় মার্কিন বার্গার চেইন। আলেকজান্ডার গভর নামের এক ব্যবসায়ী সংস্থাটির রুশ ব্যবসা কিনে নিয়েছেন। এর মাধ্যমে তিন দশকেরও বেশি সময় থাকা রাশিয়ায় ম্যাকডোনাল্ড’স যুগের অবসান হয়। —রয়টার্স