পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত দেশের ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান পদে এসএম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান পদে এসএম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে নিয়োগ পেয়েছেন এসএম মাহবুবুল আলম। তারা প্রত্যেকেই প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক। সম্প্রতি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ৩৫তম পরিচালনা পর্ষদ সভায় তাদের নিয়োগ দেয়া হয়। এ নিয়োগ শনিবার (১৪ অক্টোবর) থেকে কার্যকর হবে।
ওয়ালটন হাই-টেকের নবনিযুক্ত চেয়ারম্যান এসএম শামসুল আলম, ভাইস চেয়ারম্যান এসএম আশরাফুল আলম এবং ম্যানেজিং ডিরেক্টর এসএম মাহবুবুল আলম দেশের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস শিল্পের সফল উদ্যোক্তা। তারা সিনিয়র ডিরেক্টর হিসেবে ওয়ালটনের দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। —বিজ্ঞপ্তি
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস শিল্পে তাদের সৃজনশীল ও উদ্ভাবনী নেতৃত্ব বিশ্বের ৪০টিরও বেশি দেশে আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটনকে গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের তত্ত্বাবধানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়েছে।
তাদের যোগ্য ও দক্ষ নেতৃত্বের মাধ্যমে ওয়ালটন দেশে ও আন্তর্জাতিক বাজারে অতি দ্রুত শক্তিশালী অবস্থান তৈরি করে নেয়। প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তারা দায়িত্ব নেয়ায় ওয়ালটনের উন্নয়নের অগ্রগতি আরো গতিশীল হবে। তারা ওয়ালটনকে ২০৩০ সালের মধ্যে বিশ্বের অন্যতম সেরা পাঁচটি গ্লোবাল ব্র্যান্ডের একটিতে পরিণত করতে বিশেষ ভূমিকা পালন করবেন।










