চাহিদা বাড়ায় রেকর্ড পরিমাণ উৎপাদন বাড়াবে যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ২০২৫ সালের জুলাই নাগাদ প্রতি মাসে ৭৩৭ মডেলের উড়োজাহাজের উৎপাদন ৫৭-তে উন্নীত করতে চায় কোম্পানিটি। ২০১৯ সালেও একবার এমন পরিকল্পনা নিয়েছিল বোয়িং। তবে ২০১৮ সালে ইন্দোনেশিয়ায় এবং ২০১৯ সালে ইথিওপিয়ায় দুটি উড়োজাহাজ বিধ্বস্ত হলে উদ্ভূত পরিস্থিতিতে সেবার ওই উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। অবশ্য এবার উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা পূরণে আশাবাদী বোয়িং। রয়টার্স