তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভা থেকে বহুজাতিক কোম্পানিটির চলতি ২০২৩-২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

সর্বশেষ ৩১ মার্চ সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বার্জার পেইন্টসের পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ আগস্ট বেলা ১০টায় ভার্চুয়াল মাধ্যমে এজিএম আহ্বান করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ২৬ জুন।