তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ কনসোর্টিয়াম বা সমন্বিত জোটের মাধ্যমে একটি ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাংকে কোম্পানিটি সাড়ে ১২ কোটি টাকা বা ব্যাংকটির মোট পরিশোধিত মূলধনের ১০ শতাংশের বিপরীতে বিনিয়োগ করবে। প্রস্তাবিত ব্যাংকটির নাম ‘‌প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি’। এ বিষয়ে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদন চাইবে কোম্পানিটি। ডিএসই মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে কোম্পানিটি

‘‌প্রগতি ডিজিটাল ব্যাংক পিএলসি’ নামের এ প্রস্তাবিত ডিজিটাল ব্যাংক গঠনে জোটের সদস্য হওয়ার বিষয়ে এর আগে পর্ষদে সিদ্ধান্ত নিয়েছে তালিকাভুক্ত আরেক বীমা কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। তবে এ জোটের অন্য সদস্য কারা সে বিষয়ে কোনো তথ্যই জানায়নি কোম্পানি দুটি।