আরব আমিরাতভিত্তিক হোটেল ম্যানেজমেন্ট জায়ান্ট রোটানা আগামী তিন বছরে নতুন ৩০টি হোটেল চালুর ঘোষণা দিয়েছে। সম্প্রতি ফিউচার হসপিটালিটি সামিটে এ পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি। বর্তমানে তারা মধ্যপ্রাচ্য, আফ্রিকা, তুরস্ক ও পূর্ব ইউরোপের দেশগুলোয় ৭২টি হোটেল পরিচালনা করছে। শুধু দুবাইতেই আছে ৩৬টি। মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর প্রতিও নজর রয়েছে রোটানার। ২০২৩ সালের শেষ প্রান্তিকে কাতারের রাজধানী দোহা ও তুরস্কের ইস্তানবুলে নিজেদের কার্যক্রম সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের পরিকল্পনায় রয়েছে সৌদি আরবের আল খোবার অঞ্চল ও বাহরাইনের মানামা। অ্যারাবিয়ান বিজনেস