বাংলাদেশে প্রোটন গাড়ির অনুমোদিত পরিবেশক র্যানকন কারস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি। চুক্তির আওতায় ব্যক্তিগত ব্যবহারের জন্য প্রোটন ব্র্যান্ডের গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের ঋণ সুবিধা দেবে ট্রাস্ট ব্যাংক। সম্প্রতি ট্রাস্ট ব্যাংকের রিটেইল ব্যাংকিং ডিভিশনের প্রধান মুহাম্মদ ওয়াহেদ ইবনে শাহেদ এবং র্যানকন কারস লিমিটেডের টিম লিডার আনুশা খালিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। —বিজ্ঞপ্তি
ট্রাস্ট ব্যাংক ও র্যানকন কারস লিমিটেডের চুক্তি
বাংলাদেশে প্রোটন গাড়ির অনুমোদিত পরিবেশক র্যানকন কারস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি।










