শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির পরিচালক পর্ষদের ৩৬৮তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ সভায় সভাপতিত্ব করেন। সভায় অন্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও আব্দুল করিম, পরিচালকদের মধ্যে ড. আনোয়ার হোসেন খান, মো. সানাউল্লাহ সাহিদ, আব্দুল হালিম, আক্কাচ উদ্দিন মোল্লা, খন্দকার শাকিব আহমেদ, মো. তৌহিদুর রহমান, মোহাম্মদ নাছির উদ্দিন খান, ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ প্রমুখ অংশ গ্রহণ করেন।