ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের উদ্যোগে বাংলাদেশ কর্পাস: পাবলিক লেকচার সিরিজ-২০২৪-এর অংশ হিসেবে বাংলাদেশের সংবিধান এবং এর শাসন কাঠামো শীর্ষক প্রবন্ধ উপস্থাপন গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশের সাবেক নিয়ন্ত্রক এবং নিরীক্ষক জেনারেল এবং সরকারের সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরী। সভাপতিত্ব করেন ইউআইইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর ড. হামিদুল হক। —বিজ্ঞপ্তি