গত বছর চীনে অনলাইনে খুচরা বিক্রি হয়েছে ১৩ দশমিক ৮ ট্রিলিয়ন ইউয়ান বা ২ ট্রিলিয়ন ডলার, যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেড়েছে। মঙ্গলবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো (এনবিএস) এ তথ্য প্রকাশ করেছে। এনবিএস পরিচালক কাং ই জানান, ২০২২ সালে চীনের জিডিপি প্রবৃদ্ধিতে ৩২ দশমিক ৮ শতাংশ অবদান ছিল ভোক্তা ব্যয়ের। এখনো বিশ্বের দ্বিতীয় বৃহৎ ভোক্তা ব্যয় ও শীর্ষ অনলাইন খুচরা বাজার চীন। সিনহুয়া