দক্ষিণ কোরিয়ায় ভোক্তা ব্যয় ধীর হয়েছে। তবে সেটি সীমিত আকারে সংঘটিত হয়েছে। উচ্চমূল্যস্ফীতি ও কর্মসংস্থান কমায় এ ব্যয় ধীর হয়েছে। গতকাল দেশটির কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক অব কোরিয়া (বিওকে) প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।
বিওকের গবেষণার তথ্য অনুসারে, বাস্তব ক্রয়ক্ষমতার ধীরগতি বৃদ্ধি পাওয়া এবং সুদের হার বাড়ার কারণে দক্ষিণ কোরিয়ার নাগরিকদের ব্যক্তিগত ভোগ ব্যয় পুনরুদ্ধার ভবিষ্যতে ধীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ভোগ ব্যয় ধীর হলেও তীব্রভাবে সংকুচিত হওয়ার সম্ভাবনা কম। পারিবারিক সঞ্চয় ও শক্তিশালী চাহিদার কারণে এ ব্যয় ঊর্ধ্বমুখী থাকবে বলেও জানায় বিওকে। এদিকে পলিসি রেট ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করবে বিওকে। এটি ব্যক্তিগত ভোগ ব্যয় সর্বোচ্চ দশমিক শূন্য ৬ শতাংশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে আনার পূর্বাভাস দিয়েছে। ফলে মোট পারিবারিক আয়ের ঘাটতির পরিমাণ দাঁড়াবে সর্বোচ্চ ৩ লাখ ২০ হাজার ওন বা ৩১৮ কোটি ডলারে।
দক্ষিণ কোরিয়ার পরিষেবা খাতের ব্যয়ও ধীরে ধীরে প্রশমিত হবে বলে প্রত্যাশা করছে বিওকে। যদিও পণ্যদ্রব্যে ব্যয়ের পরিমাণ এখন কম রয়েছে। তবে কভিড মহামারী নিয়ন্ত্রণে আসায় পুনরায় সীমান্ত চালুর পর বিদেশযাত্রার ব্যয় বেড়েছে।










