নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক অংশগ্রহণ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব জোরদারের লক্ষ্যে মিডিয়া ও তথ্য সাক্ষরতা (এমআইএল) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ জানুয়ারি ঢাকার বিয়াম ফাউন্ডেশনে আয়োজিত এ প্রশিক্ষণে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৯ জন শিক্ষক অংশগ্রহণ করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়ন বিভাগ, মিডিয়া অ্যান্ড ইনফরমেশন লিটারেসি নেটওয়ার্ক বাংলাদেশ (এমআইএলনেটবিডি) ও ইউনেস্কোর সহযোগিতায় জাতিসংঘের নির্বাচনী প্রকল্প ব্যালটের আওতায় কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। কর্মসূচিতে প্রশিক্ষণ দেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের তথ্য অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ও এমআইএলনেটবিডির সভাপতি অধ্যাপক ড. দিলারা বেগম, দৈনিক সমকালের সাংবাদিক ও গবেষক গৌতম মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান ও জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের শান্তি ও উন্নয়ন কর্মকর্তা নাদিম ফরহাদ। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি ও অফিসপ্রধান ড. সুসান ভাইজ, বিশেষ অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আশিক মোসাদ্দিক। —বিজ্ঞপ্তি
ইউনেস্কো, এমআইএলনেটবিডি ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
নির্বাচনকালীন ডিজিটাল নাগরিকত্ব জোরদারের এমআইএল প্রশিক্ষণ
নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক অংশগ্রহণ ও দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব জোরদারের লক্ষ্যে মিডিয়া ও তথ্য সাক্ষরতা (এমআইএল) বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।










