দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ওপর একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাল্টিপারপাস হলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশনের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন চৌধুরী। এই ইটিএফটির প্রাথমিক আকার ১০০ কোটি টাকা। এর উদ্যোক্তা লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড। সম্পদ ব্যবস্থাপক লংকাংবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। ট্রাস্টি হিসেবে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও কাস্টডিয়ান হিসেবে ব্র্যাক ব্যাংক দায়িত্ব পালন করছে। এর অথোরাইজড পার্টিসিপেন্টস হিসেবে রয়েছে লংকাবাংলা সিকিউরিটিজ, গ্রীনডেল্টা সিকিউরিটিজ ও ইউনাইটেড ফাইন্যান্সিয়াল ট্রেডিং কোম্পানি লিমিটেড। বিজ্ঞপ্তি
এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত
দেশের প্রথম এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ইটিএফ) এলবি মাল্টি অ্যাসেট ইনকাম ইটিএফের ওপর একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।










