সারা দেশের সাত হাজার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের জন্য ৭০ জনকে বিশেষ সম্মাননা দিয়েছে ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’। এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি হোটেলে ‘নগদ ফিল্ড চ্যাম্পিয়ন ২০২৫’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন হয়। এ সময় ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সদের পারফরম্যান্সের জন্য বিশেষ বোনাসের ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ। অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংক নিযুক্ত জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. হাবিবুর রহমান, ডাক বিভাগ নিযুক্ত জ্যেষ্ঠ সহযোগী প্রশাসক মো. আবু তালেব ও নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া বক্তব্য দেন।
সেরা ফিল্ড ফোর্সদের বিশেষ সম্মাননা দিল নগদ
সারা দেশের সাত হাজার ডিস্ট্রিবিউটর ফিল্ড ফোর্সের মধ্য থেকে সেরা পারফরম্যান্সের জন্য ৭০ জনকে বিশেষ সম্মাননা দিয়েছে ডিজিটাল আর্থিক লেনদেন সেবা ‘নগদ’।









