বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সকালে ভাষাশহীদদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে বিইউপি লিটারেচার অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল-আলম।