ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলামের নেতৃত্বে গতকাল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় রূপালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন। এর আগে ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক মো. নোমান মিয়া, মো. মঈনুদ্দিন মাসুদ, আবু নাসের মো. মাসুদ ও তানভীর হাসনাইন মইনসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন : রূপালী ব্যাংক
স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি।










