‘ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। আগামী চার বছরের জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য তাকে এ পদে নিয়োগ দিয়ে গতকাল প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির আচার্যের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়াকে উপাচার্য পদে তিন শর্তে নিয়োগ প্রদান করা হলো।
অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে বিএসসি ও এমএসসি সম্পন্ন করেন। এরপর তিনি জাপানের টোহোকু ইউনিভার্সিটি থেকে এমএস ডিগ্রি ও পিএইচডি অর্জন করেন। তিনি দীর্ঘ ২০ বছর বুয়েটের বিভিন্ন প্রশাসনিক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। —বিজ্ঞপ্তি










