মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের শেয়ারদর চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৭ দশমিক শূন্য ৩ শতাংশ কমেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৫ কোটি ৮৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে যা ছিল ১ কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা। 

ডিএসইতে বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ১১ টাকা ৯০ পয়সা। গত এক বছরে কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ৯০ পয়সা থেকে ১৪ টাকা ২০ পয়সায় ওঠানামা করেছে। 

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মাইডাসের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৩ টাকা ৮২ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩১ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৭ টাকা ৭৮ পয়সা। 

সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মাইডাস ফাইন্যান্সের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৫৯ পয়সা। ২০২২ হিসাব বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৬০ পয়সা। আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১১ টাকা ৬৪ পয়সা। 

কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

কোম্পানিটির সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘‌এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-২’। সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত প্রাসঙ্গিক গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ স্টকের বাইরে ১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছিল কোম্পানিটির পর্ষদ।