সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতের মধ্যে গত বছর তেল-বহির্ভূত দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৪ হাজার ৩০০ কোটি দিরহাম বা ১ হাজার ১৮০ কোটি ডলার। যা ২০১৩ সালের ৬৩০ কোটি ডলারের চেয়ে ৮৭ শতাংশ বেড়েছে। ফেডারেল কম্পিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিসটিকস সেন্টারের (এফসিএসসি) উপাত্তে এ তথ্য উঠে এসেছে। এফসিএসসি বলছে, গত এক দশকে (২০১৩-২০২২) উপসাগরীয় দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৩১ হাজার ৬২০ কোটি দিরহাম বা ৮ হাজার ৬০০ কোটি ডলার। অ্যারাবিয়ান বিজনেস
ইউএই-কুয়েত দ্বিপক্ষীয় বাণিজ্য ১ হাজার ১৮০ কোটি ডলার
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও কুয়েতের মধ্যে গত বছর তেল-বহির্ভূত দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ৪ হাজার ৩০০ কোটি দিরহাম বা ১ হাজার ১৮০ কোটি ডলার।










