দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের পাঁচদিনই দরপতন হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি দরপতন হয়েছে এমন ১০ কোম্পানির তালিকায় শীর্ষে রয়েছে ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ৪৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩৬ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৭ লাখ ৩৭ হাজার ২০০ টাকা।

দর কমার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। গত সপ্তাহে ৯ দশমিক ৩৯ শতাংশ দর কমেছে কোম্পানিটির। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১৭ কোটি ১০ লাখ ৮১ হাজার টাকা লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৩ কোটি ৪২ লাখ ১৬ হাজার ২০০ টাকা।

দর কমার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯ দশমিক ২৯ শতাংশ দর কমেছে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৪৯ কোটি ১৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ৯ কোটি ৮৩ লাখ ৪৬ হাজার টাকা।

গত সপ্তাহে ৯ দশমিক ২২ শতাংশ শেয়ারদর কমে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৫ লাখ ৬৯ হাজার টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৯ দশমিক ২১ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৬ কোটি ১৭ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১ কোটি ২৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

তালিকায় পরের অবস্থানে রয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারদর কমেছে ৯ দশমিক ১৭ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির মোট ৩৪ কোটি ৭২ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৮০০ টাকা।

তালিকায় থাকা বাকী কোম্পানিগুলো  হলো যথাক্রমে  প্রভাতী ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট (বিডি ফাইন্যান্স) ও  শ্যামপুর সুগার মিলস লিমিটেড।