এতে রয়েছে আকর্ষণীয় বাঙালি স্ন্যাকস বুফে উইথ টি এক্সপেরিয়েন্স, এক্সক্লুসিভলি স্পন্সরড বাই ইস্পাহানি টি। সম্প্রতি ওজোন লাউঞ্জে প্রধান অতিথি হিসেবে বিশেষ এ আয়োজনটির উদ্বোধন করেন দ্য পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক মুস্তাফা তাহসীন আরশাদ। এ সময় আরো উপস্থিত ছিলেন পরিচালক সাবেদুর রহমান ও অপারেশন ম্যানেজার আনোয়ার পাশাসহ সব বিভাগীয় প্রধান।

দ্য পেনিনসুলা চিটাগং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চিরচেনা বাঙালির আড্ডা সংস্কৃতি থেকে অনুপ্রাণিত ‘আড্ডা অ্যান্ড নস্টালজিয়া’তে রয়েছে মজাদার ক্রিস্পি স্ন্যাকস, লোভনীয় চাট এবং নস্টালজিক মিষ্টান্নের এক বৈচিত্র্যময় বুফে, সঙ্গে ইস্পাহানি চায়ের সুমিষ্ট সুবাস—মাত্র ১৯৯৯ টাকায়। ভিনটেজ উপাদান ও ঐতিহ্যবাহী ছোঁয়ায় সাজানো মনোমুগ্ধকর ডেকোরেশন গ্রাহককে নিয়ে যাবে পুরনো দিনের উষ্ণ স্মৃতিতে, যেখানে প্রতিটি কোণেই রয়েছে নস্টালজিয়ার আবেশ।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পুরনো বাংলা গানের সুরে ‘আড্ডা অ্যান্ড নস্টালজিয়া’ এরই মধ্যে হয়ে উঠেছে অন্যতম আকর্ষণীয় আড্ডাস্থল, যেখানে রয়েছে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানোর এক অনন্য সুযোগ। এ অভিজ্ঞতা চলবে প্রতি শুক্র ও শনিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।