খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফু-ওয়াং ফুডস লিমিটেডের মোট ১ কোটি ৫ লাখ ৫৪ হাজার ৭৮৬টি শেয়ার গতকাল লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৩ কোটি ১৬ লাখ ৭৯ হাজার টাকা। গতকাল লেনদেনের ভিত্তিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকার শীর্ষে ছিল কোম্পানিটির শেয়ার। গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯ শতাংশ।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ফু-ওয়াং ফুডসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৯৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ১১ টাকা ৭০ পয়সায়। 

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশের সুপারিশ করেনি কোম্পানিটির পর্ষদ।