মধুমতি ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির ৩৬তম সভা গতকাল জুমে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্ষদের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোস্তফা কামাল। এ সময় ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য এ মান্নান খান, সৈয়দা শারমিন হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিস্ক অফিসার আরব ফজলুর রহমান উপস্থিত ছিলেন।