প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৫’-এ দেশের শীর্ষ ১০ রেমিট্যান্স বিতরণকারী ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা ব্যাংক পিএলসি। মূলত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় সংগ্রহ ও বিতরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়। সম্প্রতি রাজধানীর একটি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ-সংক্রান্ত পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের কাছ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন ঢাকা ব্যাংকের এমডি (চলতি দায়িত্ব) একেএম শাহনেওয়াজ।