এশিয়াটিক ইএক্সপি ও এবি কিচেনের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এশিয়াটিক ত্রি-সিক্সটির গ্রুপ এমডি ইরেশ যাকের এবং এবি চিকেনের প্রধান নির্বাহী পরিচালক ফেরদৌস আইয়ুব চন্দনা এতে স্বাক্ষর করেন। চুক্তির সময় আরো উপস্থিত ছিলেন এশিয়াটিক ত্রি-সিক্সটির কো-চেয়ারম্যান সারা যাকের। এ চুক্তির মাধ্যমে এশিয়াটিক ইএক্সপি প্রয়াত সংগীত পরিচালক ও শিল্পী আইয়ুব বাচ্চুর সৃষ্টি করা গানগুলোর প্রচার এবং প্রসারের জন্য অনুমোদন পেয়েছে।