লাইফস্টাইল ব্র্যান্ড ফ্যাটফেসকে কিনতে যাচ্ছে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান নেক্সট। এজন্য কোম্পানি দুটির মধ্যে ১০ কোটি পাউন্ডের চুক্তি হতে যাচ্ছে চলতি সপ্তাহের শেষ দিকে। অবশ্য কোনো পক্ষই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নেক্সটের ৫০০-এর বেশি স্টোর রয়েছে। ব্যবসা সম্প্রসারণে চলতি বছরের শুরুর দিকেই তারা আরেক ব্র্যান্ড ক্যাথ কিডস্টোন ক্রয় করেছে। অন্যদিকে ফ্যাটফেসের ১৮০টি স্টোর রয়েছে যুক্তরাজ্যে। রয়টার্স