দুবাইয়ে আবাসন খাতের প্রবৃদ্ধি লন্ডন ও সিঙ্গাপুরের মতো ব্যয়বহুল শহরকেও পেছনে ফেলেছে। প্রবৃদ্ধি হারে দেশটির আল বারারি নামের প্রতিষ্ঠানটি এখন নিজেই নিজের প্রতিযোগী হয়ে উঠেছে। দি অ্যারাবিয়ান বিজনেস

চলতি বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির প্রপার্টি ইনভেস্ট ডিল ৪০০ শতাংশ বেড়েছে। পাশাপাশি আবাসন খাতে মূল্য বেড়েছে ৩৫ শতাংশ। এদিকে একই সময়কালে পাম জুমেরাহ, এমিরেটস হিলস ও অ্যারাবিয়ান রাঞ্চের মতো ব্যয়বহুল জায়গাগুলোয় প্রবৃদ্ধিতে তুলনামূলকভাবে শ্লথগতি দেখা গেছে। বিশেষ করে অ্যাপার্টমেন্টের মূল্যবৃদ্ধির পর এসব এলাকার প্রবৃদ্ধির হার কমবেশি ২৭ শতাংশে ছিল। মধ্যপ্রাচ্যের ধনী দেশ সংযুক্ত আরব আমিরাতের অঙ্গরাজ্য দুবাই বিলাসবহুল ভিলা ও অ্যাপার্টমেন্ট প্রকল্পের জন্য বিখ্যাত। কয়েক বছর ধরে বিভিন্ন দেশের বিলিয়নেয়ারদের আকৃষ্ট করতে বিশ্বের মর্যাদাপূর্ণ শহরগুলোর তুলনায় নিজেদের আকর্ষণীয় করে তোলার চেষ্টা করছে তারা।