ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমি (আইবিটিআরএ) আয়োজিত ১৫৮তম ইন্টার্নশিপ প্রোগ্রাম শুরু হয়েছে। গতকাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ প্রোগ্রামের উদ্বোধন করেন। আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কে এম মুনিরুল আলম আল-মামুন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল হামিদ মিয়া, মুহাম্মদ হাসনাইন আবিদ ও মো. মিজানুর রহমান এবং ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজাউল করিম।