বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মো. আলী হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) অধ্যাপক ডা. শামীম মমতাজ ফেরদৌসী বেগম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন সংস্থার প্রধানরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. অশোক কুমার পাল। —বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং বিজয় দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা ও সিম্পোজিয়াম সম্প্রতি অনুষ্ঠিত হয়।









