বিডিসি-আইইউবিএটি প্রি ওয়ার্ল্ডস বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিতর্ক কাউন্সিলের সহযোগিতায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) প্রতিযোগিতাটির আয়োজন করে ডিবেটিং ফোরাম অব আইইউবিএটি। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরিফা কাদের এমপি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস এবং সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইউবিএটির প্রক্টর সহযোগী অধ্যাপক সাদেকুল ইসলাম।