বে-মেয়াদি এএএমএল ইউনিট ফান্ডের ট্রাস্টি সর্বশেষ সমাপ্ত ৩০ জুন ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি আয় হয়েছে ২ টাকা ৭ পয়সা। বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ১৩ পয়সায়। ইউনিটপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফইউ) হয়েছে ২ টাকা। ফান্ডটির প্রাথমিক আকার ১০ কোটি টাকা। এর উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক অ্যাসুরেন্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও কাস্টডিয়ানের দায়িত্বে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।










