৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরের জন্য ঘোষিত ১ হাজার ৬৫০ শতাংশ নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এফএমসিজি খাতের কোম্পানি রেকিট বেনকিজার বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানিয়েছে বহুজাতিক কোম্পানিটি।
সমাপ্ত হিসাব বছরে রেকিট রেনকিজার বাংলাদেশের ইপিএস হয়েছে ১৭১ টাকা ৩ পয়সা, আগের হিসাব বছরে ছিল ১৫৬ টাকা ৩৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০০ টাকা ৬৫ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ১৭০ টাকা ৯৫ পয়সা।
এর আগে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১ হাজার ৪০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০১৯ হিসাব বছর কোম্পানিটি ১ হাজার ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগে ২০১৮ সালে ৭০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।










