ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নবনির্মিত স্কোয়াশ কোর্টে সম্প্রতি অনুষ্ঠিত হলো দেশের প্রথম নারী স্কোয়াশ টুর্নামেন্ট। প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণীতে উপস্থিত ছিলেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেইন, ট্রাস্টি বোর্ডের সদস্য এ কাইয়ুম খান, উপাচার্য অধ্যাপক তানভীর হাসান, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র এবং বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রি. জে. (অব.) কামরুল ইসলাম। বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেট ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৬০ জন মেয়ে অংশ নেয়।