প্রাইম ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাপ মাইপ্রাইমে ইসলামিক ব্যাংকিং সেবা ‘হাসানাহ’ চালু হয়েছে। এ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি নাজিম এ চৌধুরী, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ওয়াসিউল আলম এবং প্রাইম ব্যাংকের অন্য উচ্চপদস্থ কর্মকর্তারা। হাসানাহ মাইপ্রাইম মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রাইম ব্যাংক ইসলামিক ব্যাংকিং পরিষেবার গ্রাহকরা তাদের অ্যাকাউন্ট, আমানত, বিনিয়োগ এবং কার্ডগুলো এক জায়গা থেকে পরিচালনা করতে পারবেন। এছাড়া গ্রাহকরা বাংলা কিউআর কোড ব্যবহার করে অনলাইন ও অফলাইনে ইউটিলিটি বিল, টিউশন ফি ও বীমা প্রিমিয়ামসহ সহজেই তহবিল স্থানান্তর এবং অর্থ প্রদান করতে পারেন। —বিজ্ঞপ্তি