ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিদ্যুৎ ভবনে অবস্থিত ডিপিডিসির কার্যালয়ের সম্মেলনে কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। ডিপিডিসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিপিডিসির পরিচালনা পর্ষদের পরিচালক, শেয়ারহোল্ডার এবং ডিপিডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি