পুঁজিবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের অন্যতম উদ্যোক্তা একেএম শহীদ রেজা ব্যাংকের আট লাখ শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন। বর্তমানে এ উদ্যোক্তার কাছে ব্যাংকটির ৫ কোটি ১ লাখ ৯৪ হাজার ১২৬টি শেয়ার রয়েছে। উল্লিখিত শেয়ার থেকে ঘোষণাকৃত শেয়ার ৩০ কার্যদিবসের মধ্যে ডিএসইর মূল মার্কেটের মাধ্যমে বিক্রি করবেন এ উদ্যোক্তা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ৩৭৫ কোটি ৬৬ লাখ টাকা। মোট শেয়ারসংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ৭৬, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৫ দশমিক ৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৮৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ মার্চ, ২০২২ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৪ টাকা ৮৬ পয়সায়।

ডিএসইতে গতকাল ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৩ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৩ টাকা ৭০ পয়সা থেকে ২০ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।