ইউরো অঞ্চলে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি প্রাথমিক অনুমানের তুলনায় কিছুটা কম ছিল। প্রাথমিকভাবে বার্ষিক মূল্যস্ফীতি ১০ বলা হলেও এখন ৯ দশমিক ৯ শতাংশে নামানো হয়েছে। যদিও এ হার রেকর্ড সর্বোচ্চ। ফলে বছর শেষে সুদের হার আরো বাড়ানো হবে বলে মনে করা হচ্ছে। ইউরো মুদ্রা ব্যবহার করা ১৯টি দেশে সেপ্টেম্বরে ভোক্তা মূল্য সূচক আগের মাসের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেড়েছে। রয়টার্স
ইউরো অঞ্চলের সংশোধিত মূল্যস্ফীতি কিছুটা ধীর
ইউরো অঞ্চলে সেপ্টেম্বরের মূল্যস্ফীতি প্রাথমিক অনুমানের তুলনায় কিছুটা কম ছিল। প্রাথমিকভাবে বার্ষিক মূল্যস্ফীতি ১০ বলা হলেও এখন ৯ দশমিক ৯ শতাংশে নামানো হয়েছে।










