‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। সম্প্রতি চীনের হুফেই শহরে অনুষ্ঠিত জেএসি গ্লোবাল পার্টনার্স কনফারেন্সে এ পুরস্কারের ঘোষণা দেয়া হয়। অনুষ্ঠানে এনার্জিপ্যাকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হুমায়ুন রশীদ। এ সময় তিনি বলেন, ‘যারা নিজেদের প্রচেষ্টা ও নিবেদনের জন্য কোনো স্বীকৃতি অর্জন করেন, সে স্বীকৃতি সবার জন্যই অনুপ্রেরণামূলক। যারা সবসময় আমাদের উদ্ভাবনসহ বিভিন্ন উদ্যোগের প্রতি সমর্থন দিয়ে আসছেন, এনার্জিপ্যাকের সঙ্গে সম্পৃক্ত এমন সবার প্রতি আমি এ পুরস্কার উৎসর্গ করছি।’ —বিজ্ঞপ্তি
ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড পেল এনার্জিপ্যাক
‘ব্র্যান্ড স্টার অ্যাওয়ার্ড’ অর্জন করেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।









