সম্প্রতি মুনাফার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাজ্যের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান রোলস রয়েস। তবে মুনাফার পরিবর্তে ব্যাসিক কাজ বা ইঞ্জিনের সক্ষমতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন দুবাই এমিরেটসের প্রধান। সম্প্রতি নতুন একটি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান নির্বাহী তুফান এরগিনবিলজিক। কিন্তু এমিরেটস এয়ারলাইনসের প্রেসিডেন্ট টিম ক্লার্ক দুবাইয়ে আয়োজিত এক এয়ার শোতে রোলসের ইঞ্জিনের সক্ষমতা ও দামের সমালোচনা করেন। সে সময় তিনি জানান, ইঞ্জিনের যেমন কাজ করা উচিত, তেমন না হলে খরচ বাড়বে। এছাড়া ভোক্তার সন্তুষ্টি অর্জনও কঠিন হয়ে পড়বে। রয়টার্স
ইঞ্জিনের সক্ষমতা বাড়াতে রোলস রয়েসের প্রতি এমিরেটসের আহ্বান
সম্প্রতি মুনাফার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে যুক্তরাজ্যের গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান রোলস রয়েস।










