দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের পাঁচদিনই দরপতন হয়েছে। তবে এ সময়েও বেশকিছু কোম্পানির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে সমাপনী দরের ভিত্তিতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমে রয়েছে এইচআর টেক্সটাইল লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২১ শতাংশের বেশি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে এইচআর টেক্সটাইলের ৩২ কোটি ১১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ৪২ লাখ ২৮ হাজার ২০০ টাকা। আলোচ্য সময়ে শেয়ারটির দর বেড়েছে ২১ দশমিক ৪০ শতাংশ।

দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ১৪ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির মোট ৬০ কোটি ৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ১২ কোটি ৮৮ হাজার টাকা।

তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১১ দশমিক ৯১ শতাংশ। সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৫৬ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১১ কোটি ২৭ লাখ ৩২ হাজার টাকা।

গত সপ্তাহে ৭ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে কোম্পানিটির লেনদেন ছিল ৫ কোটি ২৯ লাখ ৬২ হাজার ৬০০ টাকা।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে আরামিট সিমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১২ কোটি ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ৪০ লাখ ১০ হাজার টাকা।

তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৪ কোটি ৪০ লাখ ৬৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৯২ লাখ ১৩ হাজার ৮০০ টাকা।

৫ দশমিক ৮৩ শতাংশ শেয়ারদর বৃদ্ধি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ৩০ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৬ কোটি ১৭ লাখ ৩৭ হাজার টাকা।

শীর্ষ দর বৃদ্ধির তালিকায় অষ্টম অবস্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ২৮ শতাংশ। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১ কোটি ৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ২ কোটি ২১ লাখ ৪০ হাজার ৮০০ টাকা।

দর বৃদ্ধির তালিকায় ৫ দশমিক ২০ শতাংশ নিয়ে নবম অবস্থানে রয়েছে এমএল ডায়িং লিমিটেড। গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ২৭ কোটি ২৪ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে লেনদেন ছিল ৫ কোটি ৪৪ লাখ ৯৯ হাজার টাকা।