দুদিনব্যাপী নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করল শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি। এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য অধ্যাপক ড. মো. শাহ-ই-আলম, ট্রেজারার অধ্যাপক শামসুন নাহার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও শান্ত-মারিয়াম একাডেমি অব ক্রিয়েটিভ টেকনোলজির পরিচালক শিল্পী আফরোজা বেগম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান প্রমুখ।