বিজ্ঞান ও প্রযুক্তি খাতে সহযোগিতার
জন্য নতুন একটি কর্মসূচি গ্রহণ করেছে চীন সরকার। এর আওতায় ৫০ হাজার কোটি ইউয়ান (৭
হাজার কোটি ডলার) অর্থ পুনঃঋণ বাবদ বিতরণ করা হবে। খবর রয়টার্স।
আজ রোববার (৭ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি
নিশ্চিত করেছে চীনের কেন্দ্রীয় ব্যাংক।
এ কর্মসূচিতে অংশ নেবে ২১টি ব্যাংক।
আর্থিক প্রতিষ্ঠানগুলো ছোট ও মাঝারি আকারের প্রযুক্তি সংস্থাকে ১ দশমিক ৭৫ শতাংশ সুদহারে
ঋণ দেবে। এ ঋণ পরিশোধের সময়সীমা এক বছর। তবে দুইবার সময় বাড়ানো যেতে পারে। প্রতিবার
সর্বোচ্চ এক বছর সময় নেয়া যাবে।
সাম্প্রতিক সময়ে আবাসন খাতে সংকট ও
প্রধান বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে দ্বন্দ্বের কারণে কিছু অস্থিতিশীল অবস্থায় রয়েছে
চীনের অর্থনীতি। এ সময় বাজারে তারল্য ও আস্থা বাড়াতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ অর্থনীতি।










