এরই অংশ হিসেবে মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব থেকে শুরু করে বিবাহ ও মোহর সেভিংসের মতো অনন্য উদ্ভাবনগুলো আজ লাখো মানুষের নিরাপদ ও পবিত্রময় আগামীর স্বপ্ন পূরণ করছে।

মুদারাবা ওয়াকফ ক্যাশ জমা হিসাব একটি স্থায়ী সাদাকায়ে জারিয়াহ, যেখানে দান করা মূল টাকা সংরক্ষিত রেখে অর্জিত শরিয়াহ সম্মতভাবে আর্তমানবতার সেবায় ব্যয় করা হয়। এ অ্যাকাউন্টে জমা করা অর্থ মুদারাবা নীতির ভিত্তিতে পরিচালিত হয়। ব্যাংকের নির্ধারিত খাতে অথবা হিসাবধারীর পছন্দ অনুযায়ী শরিয়াহ সম্মত খাতে মুনাফা ব্যয়ের নির্দেশনা দেয়া যায়।

এ হিসাবে অর্জিত মুনাফা বণ্টন ও স্থানান্তর করার জন্য এক বা একাধিক সঞ্চয়ী/চলতি হিসাব সংশ্লিষ্ট শাখায় পরিচালনা করা যাবে। হিসাবের বর্ষপূর্তিতে মুনাফা দেয়া হয়। তবে গ্রাহক যদি মাসিক মুনাফা নিতে আগ্রহী হন, তা প্রাক্কলিত হারে দেয়া হয়। হিসাবধারী চাইলে নিজেও সেই মুনাফা নির্ধারিত কল্যাণমূলক কাজে ব্যয় করতে পারেন। ১৮ বছর ও তদূর্ধ্ব যেকোনো নাগরিক বা প্রতিষ্ঠান ন্যূনতম ১ হাজার টাকা জমা দিয়ে এ অ্যাকাউন্ট খুলে এককালীন বা কিস্তিতে দান সম্পন্ন করতে পারেন। নাবালকের নামে পিতা-মাতা অথবা বৈধ অভিভাবক এ হিসাব খুলতে পারবেন।

বিবাহ ও মোহর সেভিংস অ্যাকাউন্ট : বিবাহ একটি পবিত্র বন্ধন, যা সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বিবাহ-পরবর্তী মোহর আদায়কে সহজতর করতে ইসলামী ব্যাংকে রয়েছে মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট এবং মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট। মুদারাবা বিবাহ সেভিংস অ্যাকাউন্ট একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। প্রাপ্তবয়স্ক যুবক কিংবা অভিভাবকরা বিবাহের খরচ নির্বাহের জন্য এ হিসাব খুলতে পারবেন। এ হিসাবে মাসিক কিস্তি ৫০০ টাকা কিংবা তার গুণিতক সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত নির্ধারণ করা যায়। মেয়াদ হবে সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর। হিসাব খোলার সময় কিস্তির পরিমাণ সামর্থ্য ও লক্ষ্যের সঙ্গে সমন্বয় করে নির্ধারণ করতে হয়। এ অ্যাকাউন্টে বছরে দুইবার প্রাক্কলিত মুনাফা দেয়া হয় এবং বছর শেষে চূড়ান্ত মুনাফা সমন্বয় করা হয়।

মুদারাবা মোহর সেভিংস অ্যাকাউন্ট একটি মাসিক কিস্তিভিত্তিক সঞ্চয় হিসাব। পেশাজীবী, চাকরিজীবী, ব্যবসায়ী কিংবা প্রবাসী পুরুষ যারা স্ত্রীর মোহর পরিশোধের জন্য পরিকল্পিত সঞ্চয় করতে চান তারা সামর্থ্য অনুযায়ী এ অ্যাকাউন্ট খুলতে পারবেন। এ হিসাবে মাসিক কিস্তি ৫০০ থেকে ৫ হাজার টাকা এবং ৫ বছর ও ১০ বছর মেয়াদ। স্ত্রীর নামেও এ হিসাব খোলা হয়। অবিবাহিত পুরুষ নিজ নামে হিসাবটি খুলতে পারবেন। বিবাহ করতে ইচ্ছুকদের লক্ষ্যমাত্রার সঙ্গে আর বিবাহিতদের ক্ষেত্রে কাবিননামায় উল্লেখিত মোট টাকার পরিমাণ, আদায় করা টাকা এবং আদায়যোগ্য টাকার পরিমাণ উল্লেখ করে আদায়যোগ্য টাকার ওপর মাসিক হার নির্ধারণ করা হয়।

ইসলামী ব্যাংকের সেলফিন, আই-ব্যাংকিং বা শাখা/উপশাখা/এজেন্টে স্পেশাল ইনস্ট্রাকশন দিয়ে স্বয়ংক্রিয়ভাবে সব অ্যাকাউন্টের মাসিক কিস্তি জমা দেয়ার ব্যবস্থা রয়েছে। জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ যেকোনো শাখা, উপশাখা, এজেন্ট আউটলেট এমনকি সেলফিন অ্যাপের মাধ্যমেও ঘরে বসে এসব হিসাব খোলা সম্ভব। প্রযুক্তির উৎকর্ষ আর আমানতদারিতার সংমিশ্রণে ইসলামী ব্যাংক কেবল একটি আর্থিক প্রতিষ্ঠান নয়, বরং মানুষের ধর্মীয় ও সামাজিক দায়বদ্ধতা পূরণের এক বিশ্বস্ত ঠিকানায় পরিণত হয়েছে। ইহকালীন স্বাচ্ছন্দ্য ও পরকালীন মুক্তির এ অনন্য মেলবন্ধনই যুগ যুগ ধরে গ্রাহকদের আস্থার কেন্দ্রবিন্দুতে ইসলামী ব্যাংকের অবস্থানকে করেছে সুদৃঢ়।