পুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর গতকাল ৭ শতাংশের বেশি বেড়েছে। এ দরবৃদ্ধি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গতকাল লেনদেনের শুরুতে ডিএসইতে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ছিল ১৯ টাকা ৩০ পয়সা। দিনশেষে এ দর বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকা ৭০ পয়সায়। আলোচ্য দিনটিতে শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ৪০ পয়সা বা ৭ দশমিক ২৫ শতাংশ।










