ফার্স্ট সিকিউরিটি ইসলামী (এএসআই) ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের শাখাগুলোর ম্যানেজার, ম্যানেজার অপারেশনস ও উপশাখা ইনচার্জদের নিয়ে দিনব্যাপী টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। গতকাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো আলীর সভাপতিত্বে সভায় অংশ নেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা।